হোম > সারা দেশ > খুলনা

শেখ হাসিনার ফাঁসির রায়ে বাগেরহাটে আনন্দ মিছিল

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণার পর বাগেরহাট সদর, রামপাল,কচুয়া, মোড়েলগঞ্জে আনন্দ মিছিল হয়েছে। সদর, রামপাল কচুয়া, মোড়েলগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করে।

সোমবার (১৭ নভেম্বর) বাগেরহাট সদর, রামপাল ,কচুয়া ও মোড়েলগঞ্জ উপজেলা সহ বাগেরহাটের বিভিন্ন উপজেলায় বিকাল ৫ টা পর থেকে পৃথক পৃথক সময়ে মিছিলটি করে নেতা কর্মীরা । এই রায়কে স্বাগত জানিয়ে পলাতক হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত ফিরিয়ে এনে এ রায় কার্যকরের দাবি করেন। এ সময় পৃথক পৃথকভাবে স্ব-স্ব উপজেলার বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিছিলের নেতৃত্ব দেন।

এ সময় সাধারণ মানুষের ভিতর আনন্দ উৎসব লক্ষ্য করা যায় এবং তারা দাবি করেন এই রায়ের মধ্য দিয়ে দেশ একটি কলঙ্কময় অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছে।

নুসরাতের বাবার বিরুদ্ধে ভাঙচুর ও জমি দখলের মামলা

সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ছে টহল ও গোয়েন্দা নজরদারি

খুলনায় কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না: এমপি হেলাল

ঝিকরগাছায় আ.লীগ নেতা আটক

এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় মামলা

মহেশপুরে জমি নিয়ে বিরোধ, কৃষককে নৃশংসভাবে হত্যা

রামপালে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগসহ ২৫-৩০ জনকে আসামি করে মামলা

যশোরে ১০০ কোটি টাকার খেজুর গুড় বিক্রির সম্ভাবনা

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা