হোম > সারা দেশ > খুলনা

উনি বিলেত থেকে এসে ফতোয়া দিচ্ছেন : মিয়া গোলাম পরওয়ার

তারেক রহমানের বক্তব্যের প্রতিক্রিয়া

খুলনা ব্যুরো

নির্বাচনি সফরে সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন বিলেত থেকে ফিরে ফতোয়া দিচ্ছেন, কে মুশরিক আর কে কাফের। একজন মুসলমান আর একজন মুসলমানকে কাফের বলতে পারেনা, তার যতো বড় অপরাধ বা গুনাহ থাক না কেন। তিনি নিজে যেন বিষয়টি আত্মসমালোচনা করেন।

শুক্রবার খুলনায় সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় এ মন্তব্যকে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতার পরিপন্থী বলে মন্তব্য করেছেন। এর আগে তিনি ডুমুরিয়া উপজেলার আরাফাত আবাসিক প্রকল্প এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন মুসলমান যিনি আল্লাহ, রাসুল, আখেরাত ও পরকালকে বিশ্বাস করেন; তাকে কাফের বলা যাবে না।

হাদিসে রাসুলুল্লাহ (সা:) বলেছেন, কেউ যদি এটা বলে, তবে তার দিকে ওই কথা ফিরে আসবে। যে বলেছে, তার জন্যই এটা প্রযোজ্য হবে। উনি (তারেক রহমান) বড় অপরাধ করেছেন। আমরা ধারণা করেছিলাম উনি বিদেশে গেছেন, লেখাপড়া করেছেন। কিছুটা পলিটিক্যাল ম্যাচিউরিটি হয়তো আছে। কিন্ত এখন দেখি, উনি বড় মুফতি হয়ে গেছেন।

বিলেত থেকে ফিরে ফতোয়া দিচ্ছেন, কে মুশরিক আর কে কাফের। একজন মুসলমান আর একজন মুসলমানকে কাফের বলতে পারেনা, তার যতো বড় অপরাধ বা গুনাহ থাক না কেন। তিনি নিজে যেন বিষয়টি আত্মসমালোচনা করেন।

একাত্তরে জামায়াতের ভূমিকা নিয়ে তারেক রহমানের করা সমালোচনার জবাব দিয়ে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত বেগম খালেদা জিয়া, যিনি আমাদের জোটনেত্রী ছিলেন; উনাদের সিদ্ধান্ত বিশ্লেষণ ও কার্যক্রমের মধ্যেই তার প্রশ্নের জবাব আছে।

সেভেনটি নাইনের পার্লামেন্টে জিয়াউর রহমানের জীবদ্দশায় অখন্ড পাকিস্তানের পক্ষে ছিলেন এমন ১৫/১৬ জনের নাম (এমপি) আমরা বলতে পারবো। শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী, আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি করেছেন। তাদের সময় প্রচুর এমপি ও মন্ত্রী ছিলেন। সেজন্য এই প্রশ্নের জবাব তারেক সাহেবের তাদের কাছ থেকে নেবেন।

তিনি বলেন, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান দুজনেই এই বিষয়টির সমাধান করে গেছেন। সবাইকে নিয়ে চলার জন্য শেখ মুজিব ফর গিভ এন্ড ফর গেট নীতি নিয়েছিলেন। এই পরিস্থিতিতে মনে পড়ছে সেই কথা, সাথে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গী। তবে বিয়ষটিকে চ্যালেঞ্জ মনে করছেনা জামায়াত।

কালিগঞ্জে নিজ মৎস্যঘের থেকে যুবকের লাশ উদ্ধার

অন্ধ ঘোড়ার সেবায় সোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

শিক্ষকের বাড়িতে বোমাসদৃশ বস্তুর পাশে মিলল চিরকুট

অর্ধকোটি টাকা ও স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা দম্পতি

ইসকন সদস্যরা ফ্রি চিকিৎসা পেলেও সাধারণ রোগীদের চরম ভোগান্তি

বাগেরহাটে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

কুষ্টিয়ায় কথিত পীর হত্যা মামলায় জামায়াত নেতাসহ দুইজন কারাগারে

ইনুর রায় শহীদদের প্রতি অবমাননা

চিপস খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ, দোকান সিলগালা

মোংলায় মাদক মামলার সাক্ষী দুর্বৃত্তের হামলায় গুরুতর জখম