হোম > সারা দেশ > খুলনা

ট্রাকের ধাক্কায় সেনাবাহিনীর টহল গাড়ি খাদে, ৪ সেনা আহত

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়িতে ট্রাকে ধাক্কায় ৪ সেনা সদস্য আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টার দিকে মহেশপুর টু খালিশপুর রোডের বেলোঘাট ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে দুটি গাড়ি সড়কের পাশে খাদে পড়ে গেছে। মহেশপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর নাভিদ হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মেজর নাভিদ হাসান জানান, শনিবার সকালে উপজেলার খালিশপুর দিকে সেনাবাহিনীর একটি টহল গাড়ির সামনে ট্রাক ধাক্কা দেয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশে খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৪ সেনা সদস্য আহত হন। সেনা সদস্যরা জানায়,দুর্ঘটনায় পিকআপে থাকা চাঁর সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত সবাইকে সেনাবাহিনী উদ্ধার করে চিকিৎসার জন্য মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে বলেও জানায় সেনা সদস্যরা।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সুন্দরবনে ট্রলারসহ তিন জেলে আটক

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে প্রশান্ত কুমার আটক

মহেশপুরে ৪ বিঘা জমির গাছ কেটে দিল দুর্বৃত্তরা, দিশেহারা কৃষক

বাগেরহাটে পৌরসভায় কর মেলা শুরু

২১ বছর পর নিখোঁজ রতনের সন্ধান

রেললাইনে বসে মোবাইলে কথা, কাটা পড়ে গরু ব্যবসায়ীর মৃত্যু

শ্রীপুরে প্রতিপক্ষের হামলা, ২০ বাড়িতে ভাঙচুর ও লুটপাট

সুন্দরবনে কোস্ট গার্ড-বনদস্যুদের বন্দুকযুদ্ধে নিহত ১, আহত ২

বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান