হোম > সারা দেশ > খুলনা

কুয়েটের ডাইনিং থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার

খুলনা ব্যুরো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) খানজাহান আলী হলের ডাইনিংয়ের ওয়ার্ড বয়ের রুম থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে অভিযান চালিয়ে এই মাদক জব্দ করা হয় ।

জানা গেছে, দুই তিন-দিন আগে পুলিশের কাছে তথ্য আসে মাদকের একটি বড় চালান কুয়েটে ঢুকানো হবে। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ বিশেষ নজরদারিতে রাখে কয়েকজনকে।

এসি আবুল বাশারের নেতৃত্বে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী, খানজাহান আলী থানা অফিসার ইনচার্জ মো. কবির হোসেন, এসআই ইতিয়াকসহ পুলিশের একটি দল হলের ডাইনিংয়ে অভিযান চালায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সিভিল পোশাকে এবং ইউনিফর্ম পোশাকধারী পুলিশ হল ঘিরে ফেলে। পরে হলের মধ্যে ডাইনিংয়ের ওয়ার্ড বয়দের কক্ষগুলোতে তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে ওয়ার্ড বয় মিরাজ হাওলাদারের ট্রাংকের মধ্যে পলিথিনে রাখা ১ কেজি ৬০০ গ্রাম জব্দ করে।

খানজাহান আলী থানার এসআই ইশতিয়াক জানান, কুয়েটের আবাসিক হলের ডাইনিংয়ের ওয়ার্ডবয় মিরাজের কাছ থেকে প্লাস্টিকের প্যাকেটে থাকা গাঁজা উদ্ধার করা হয়েছে। মিরাজকে গ্রেপ্তার করে খানজাহান আলী থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২