হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবনের দুবলার চরের আলোরকোল সি-বিচের পাশ থেকে নিখোঁজ পর্যটক মো. রিয়াজ আহমেদের (২৮) লাশ উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার রাত ৯টা ৪০ মিনিটের দিকে তার লাশ উদ্ধার করা হয়।

রিয়াজ আহমেদ ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়ার আবুল বাশার ঢালীর ছেলে।

শুক্রবার দুপুরে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।

শরণখোলা রেঞ্জের এসিএফ দীপন চন্দ্র দাস ‘আমার দেশ’-কে জানান, নিখোঁজ পর্যটকের সন্ধানে বন বিভাগের সদস্যরা কোস্ট গার্ডের সঙ্গে সমুদ্র ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে আসছিলেন। শনিবার রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে আলোরকোল সি-বিচের পাশ থেকে বন বিভাগের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেন।

বন বিভাগ সূত্রে জানা গেছে, ‘সুন্দরবন ইকোট্যুরিজম-২’ নামের একটি কাঠের তৈরি পর্যটকবাহী ছোট লঞ্চে করে ১৯ জনের একটি দল সুন্দরবনে ভ্রমণে আসে। গত ৫ নভেম্বর সাতক্ষীরা রেঞ্জের কদমতলী স্টেশন থেকে তিন দিনের অনুমতিপত্র নিয়ে মান্দারবাড়ী নৌপথ দিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করে।

বিভিন্ন এলাকা ঘুরে শুক্রবার বেলা ১২টার দিকে পর্যটকবাহী লঞ্চটি দুবলার চরের আলোরকোলে পৌঁছায়। পরে পর্যটকেরা ট্রলারে করে চরে নামেন। একপর্যায়ে রিয়াজসহ কয়েকজন সমুদ্রসৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের প্রবল ঢেউ ও স্রোতের টানে রিয়াজ তলিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

ঘটনার পরপরই আলোরকোল শুঁটকি পল্লি রেলের জেলেরা ট্রলার নিয়ে সাগরে তল্লাশি শুরু করেন। পরে কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। তবে সাগরের উত্তাল পরিস্থিতির কারণে প্রথম দিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ডের একটি টহল দল ঘটনাস্থলে পাঠানো হয়।

এমই

খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর

সুন্দরবনে নিখোঁজ পর্যটক উদ্ধারে যৌথ অভিযান

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৬ বাংলাদেশি আটক

সুন্দরবনের বনদস্যু ‘জোনাব বাহিনী’র প্রধান গ্রেপ্তার

চুয়াডাঙ্গা সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মোংলা বন্দরের স্বার্থে মালিক-শ্রমিককে একসঙ্গে কাজ করতে হবে: নৌপরিবহনমন্ত্রী

দেশের অবস্থা আওয়ামী আমলের চেয়েও খারাপ হতে পারে : মোবারক হোসাইন

মেহেরপুর সীমান্তে মৃত বাবাকে শেষবার দেখলেন মেয়ে

সাতক্ষীরার রপ্তানিমুখী টালি শিল্প সংকটে

প্রধানমন্ত্রীর খুলনা সফরের মধ্যেই বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা