হোম > সারা দেশ > খুলনা

খুলনায় মধ্যরাতে শপিং সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকান

খুলনা ব্যুরো

খুলনার বায়তুন নূর শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে খুলনা নিউ মার্কেট-সংলগ্ন মার্কেটে আগুন লাগে।

স্থানীয়রা জানান, রাত ১১টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খুলনা ফায়ার সার্ভিস। বয়রা ও টুটপাড়া স্টেশন থেকে মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও রাত পৌনে ২টা পর্যন্ত কিছু জায়গা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

ফায়ার সার্ভিসের উপপরিচালক এমডি আব্দুল মালেক জানান, আগুনে ১০ থেকে ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে দুটি দোকানে বড় ধরনের ক্ষতি হয়েছে এবং একটি দোকানের মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে মার্কেটের সামনে থাকা বিদ্যুৎ ও ইন্টারনেটের তারও পুড়ে যায়।

প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনা ও নৌবাহিনীর সদস্যরা এবং স্থানীয়রাও সহযোগিতা করেন।

ন্যায্য মজুরির অভাবসহ নানা বঞ্চনার শিকার ওজোপাডিকোর কর্মচারীরা

কুষ্টিয়ায় কথিত পীর শামীমের লাশ পুলিশ প্রহরায় দাফন

মোংলা বন্দরে রিকন্ডিশন গাড়ি আমদানি বৃদ্ধি, বাড়ছে রাজস্ব

খুলনায় তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচিতে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল

ঝিনাইদহ পৌরসভার রাস্তা ভেঙে ফেলার অভিযোগ

কালীগঞ্জে পাগলা কুকুরের তাণ্ডব, নারী-শিশুসহ আহত ২৩

কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে

কুষ্টিয়ায় কোরআন অবমামনার দায়ে কথিত পীরকে কুপিয়ে হত্যা, আস্তানা ভাঙচুর

যশোরে জামায়াতে ইসলামীর শিক্ষা শিবির অনুষ্ঠিত