হোম > সারা দেশ > খুলনা

ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ছবি: আমার দেশ

ঝিনাইদহ শহরের কলাহাট এবং ভুটিয়ারগাতী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের কলাহাট এলাকায় ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শাহরিয়ার জামান শান্ত (২৫) এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ভোর সাড়ে ৪টার দিকে টোটন (২৩) নামের অপর এক যুবকের মৃত্যু হয়। তারা দুজনেই বন্ধু ছিল। নিহত শান্ত শহরের আরাপপুর দুখী মাহমুদ সড়ক এলাকার শাহীন বিশ্বাসের ছেলে এবং পেশায় স্বর্ণ ব্যবসায়ী ও নিহত টোটন শহরের ব্যাপারীপাড়া এলাকার বাসিন্দা।

অন্যদিকে, শনিবার দুপুর ১২ টার দিকে শহরের ভুটিয়ারগাতী এলাকায় মোটর সাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে সৌম্য বিশ্বাসের (২৮) মৃত্যু হয়েছে। তিনি মাগুরা জেলার শত্রুজিতপুর গ্রামের বাসিন্দা।

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে নিজ বাড়ি থেকে বেরিয়ে শান্ত তার বন্ধু টোটনের মোটর সাইকেলে ঘুরতে বের হন। পথিমধ্যে শহরের কলাহাট এলাকায় পৌছালে মাগুরাগামী একটি ট্রাকের সাথে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক শান্তকে মৃত্যু ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাপস কুমার বলেন, শান্তকে মৃত্যু অবস্থাতেই পেয়েছি। আর টোটনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে শনিবার দুপুরে মাগুরার শত্রুজিতপুর গ্রামের বাড়ি থেকে মোটর সাইকেলে ঝিনাইদহে কাগজপত্র নিতে যান সৌম্য বিশ্বাস। পথিমধ্যে ভুটিয়ারগাতী নতুন ব্রিজের সামনে পৌঁছালে একটি ইজিবাইকের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। সেসময় গুরুতর আহত অবস্থায় সৌম্যকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে আহত ১২, পুলিশ মোতায়েন

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন