হোম > সারা দেশ > খুলনা

ফেব্রুয়ারির নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ উত্তর

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, একটি কুচক্রী মহল ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে দেশে নতুন করে ১/১১ এর ম‌তো পরিস্থিতি সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।

শুক্রবার হরিণাকুণ্ডু উপ‌জেলার মানদিয়া বাজারে এক পথসভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কিছু দায়িত্বশীল ব্যক্তি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করছেন না এবং ফ্যাসিবাদী শক্তির প্রতি নমনীয়তা দেখাচ্ছেন। যা জনগণ কখ‌নোই মেনে নেবে না।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলের নেতাদের বিচার শুরু করতে হবে। ২৪ সালের ডামি নির্বাচনে অংশ নেওয়া নেতাদের আগামী নির্বাচনে সুযোগ দেওয়া উচিত নয়।

রাশেদ খাঁন ব‌লেন, গণঅধিকার পরিষদ ২০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে এবং বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। তফসিল ঘোষণার পর জোট সম্পর্কে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।

পথসভায় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

অপারেশনের মাঝপথে পালালেন চিকিৎসক, ক্লিনিক সিলগালা

সালিসে গিয়ে হামলার শিকার জামায়াত নেতা

ফেরিওয়ালাকে পিটিয়ে হত্যার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পুকুর থেকে চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার

বান্ধবীসহ এনসিপি নেতার পরীক্ষা কেন্দ্রে প্রবেশ, তুলকালাম কাণ্ড

পুলিশের জালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্র

চুয়াডাঙ্গায় ইয়াবা সেবনের দায়ে কথিত সাংবাদিক টুনির কারাদণ্ড

সুন্দরবন উপকূলে নদীপথে বিএসএফের পুশইনের চেষ্টা

দুর্বৃত্তদের হামলায় কৃষক দল নেতা হত্যা, জামায়াত অফিস ভাঙচুর

মেসির প্রতিকৃতি এঁকে আলোড়ন তুলেছেন শিল্পী শরীফুল