হোম > সারা দেশ > খুলনা

জুলাই শহীদদের অধিকাংশই শ্রমিক: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, যশোর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শাহাদাতবরণ করেছেন তাদের অধিকাংশই শ্রমিক। তাই আমাদের বড় অঙ্গীকার হলো শ্রমিকদের কাজের পরিবেশ ফিরিয়ে দেওয়া।

তিনি বলেন, কর্মসংস্থান সংকট সমাধান এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন।

শুক্রবার সকালে মহান মে দিবস উপলক্ষে যশোর জেলা প্রশাসন আয়োজিত শোভাযাত্রার আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে। এছাড়া কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে শ্রমিক পরিবারগুলোতে সচ্ছলতা আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। প্রান্তিক মানুষের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে আগামী তিন মাস বিশেষ খাদ্য সহায়তা দেওয়া হবে।

সমাবেশ শেষে প্রতিমন্ত্রী বেলুন ও ফেস্টুন উড়িয়ে মে দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট চত্বরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মে দিবসের তাৎপর্য এবং শ্রমিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এমই

কৃষকের বন্ধু হয়ে উঠছেন প্রতিবন্ধী কৃষি কর্মকর্তা মফিজ

চুয়াডাঙ্গায় বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

সুন্দরবনে দস্যুতা দমনে দৃঢ় অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

দলীয় শৃঙ্খলা ভঙ্গে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার

রেলবাজার দোকান মালিক সমিতির উন্নয়নে বিএনপি নেতার অর্থ সহায়তা

ক্ষমতায় বসার পর বিএনপি ১৮০ ডিগ্রি ঘুরে গেছেন: গোলাম পরওয়ার

গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেপ্তার

মোংলার শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

কৃষকদল নেতাকে হত্যা: জড়িতদের গ্রেপ্তারের দাবিতে হরতাল

আ.লীগ নেতার সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে অর্ধশতাধিক পরিবারের পুরুষ গ্রামছাড়া