হোম > সারা দেশ > খুলনা

অস্ত্র ককটেল মাদকসহ গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, কালীগঞ্জ (ঝিনাইদহ)

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক অভিযানে মাদক, অস্ত্র ও ককটেল উদ্ধার হয়েছে। বুধবার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সজীব হোসেনের (২৮) বাড়ি থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় সজীব হোসেন ও তানভীর উদ্দিন (২১) কে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সজীব হোসেন কালীগঞ্জ বালিয়াডাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং তানভীর উদ্দিন বানুড়িয়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।

এ ঘটনায় কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই নাজমুল হোসেন খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

অপরদিকে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ১ নলাবন্দুক ও ২টি ককটেল উদ্ধার করে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইন এবং অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল

মাদক ব্যবসা ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে: আবু তালিব এমপি

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না

জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত লাশ উদ্ধার

সাতক্ষীরায় পৃথক স্থান থেকে তিন ব্যক্তির লাশ উদ্ধার

মোংলায় হাত বিচ্ছিন্ন শ্রমিকের উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন

আলমডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাইক চালক নিহত