হোম > সারা দেশ > খুলনা

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ এক বনদস্যু আটক

উপজেলা প্রতিনিধি, মোংলা (বাগেরহাট)

সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।

কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) কর্মকর্তা লে. মাহবুব উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ বনদস্যু আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রোববার রাতে কোস্টগার্ড ওই এলাকায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যু দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা গুলিসহ দুর্ধর্ষ বনদস্যু আনারুল বাহিনীর সদস্য মো. বিল্লাল হোসেনকে (৩৩) আটক করা হয়।

আটক বিল্লাল জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি দেয় দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতির সঙ্গে জড়িত থাকার পাশাপাশি বনদস্যু আনারুল বাহিনীকে অস্ত্র ও গুলি দিয়ে সহযোগিতা করে আসছিল সে। বনদস্যু মো. বিল্লাল হোসেন (৩৩) খুলনার কয়রা থানার বাসিন্দা বলেও জানায় কোস্টগার্ড।

এদিকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলিসহ আটক বিল্লালকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার সকালে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে কোস্টগার্ড। এতে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্টগার্ড।

ঝিনাইদহে খাজনার নামে চাঁদাবাজি, আন্দোলনের হুঁশিয়ারি

রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ

সুন্দরবনে দস্যু নির্মূলে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ঝাড়ু হাতে সড়ক ও হাসপাতাল পরিষ্কার করলেন এমপি আব্দুল আলীম

নড়াইলে আলোচিত চার খুন: গ্রেপ্তার ৬ আসামি কারাগারে

খুলনায় মধ্যরাতে শপিং সেন্টারে আগুনে ক্ষতিগ্রস্ত ১২ দোকান

শপথের পর এমপির কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেস্ক পরিদর্শন

চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা উন্নয়ন নিয়ে এমপিদের মতবিনিময়

নড়াইলে আধিপত্য নিয়ে সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত

জলাতঙ্ক রোগের ভ্যাকসিন-সংকটে ভোগান্তি