হোম > সারা দেশ > খুলনা

স্ত্রীকে হত্যার পর লাশ গুমের চেষ্টা, গ্রেপ্তার স্বামী

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে স্ত্রীকে হত্যার পর লাশ সেপ্টিক ট্যাংকে গুম করার চেষ্টার দায়ে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে স্ত্রীর গলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে জেলার কালিয়া উপজেলার শুক্তগ্রামে।

নিহত সুমি বেগম আলপনা (৩৫) ওই গ্রামের আল আমিন মণ্ডল ইরানুরের স্ত্রী।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস আলী বলেন, সুমি বেগম আলপনা নিখোঁজ হয়েছেন মর্মে গত বছরের ২০ ডিসেম্বর সুমির ভাই সাকিব মোল্লার দায়ের করা জিডির ভিত্তিতে পুলিশ ঘটনার অনুসন্ধান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের একপর্যায়ে আল আমিনের ওপর সন্দেহ হলে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাকে হেফাজতে নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন সুমিকে হত্যা করে লাশ তাদের বাড়ির পাশের কমিউনিটি ক্লিনিকের সেপ্টিক ট্যাংকে ফেলে দেওয়ার কথা স্বীকার করে। পরে আল আমিনের দেখানোমতে পুলিশ সুমির গলিত লাশ উদ্ধার করে। পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছেন আল আমিন। এ ঘটনায় মামলা হয়েছে।

খুলনায় ডিবির অভিযানে গ্রেনেড বাবুর দুই সহযোগী গ্রেপ্তার

জামায়াতের ওপর আ. লীগ-বিএনপির যৌথ হামলা

বাগেরহাটে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মিছিল

কালীগঞ্জে সড়কে পিচ ও পাথর খুঁড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

সাতক্ষীরায় নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার

আলমডাঙ্গায় বজ্রপাতে একজন নিহত, অপরজন হাসপাতালে

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত

র‍্যাবের ভুয়া পরিচয়ে প্রতারণার চেষ্টা, যুবক গ্রেপ্তার

পরিবারের কাছে ফিরলেন কুমিরের আক্রমণে নিহত ফাতেমার মা

শৈলকূপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬২