হোম > সারা দেশ > খুলনা

খুলনায় শেখবাড়িতে ফের আগুন ছাত্র-জনতার

খুলনা ব্যুরো

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর খুলনায় মিষ্টি বিতরণ করেছে ছাত্র-জনতা।

গতকাল সোমবার বিকেলে নগরীর শেরে বাংলা রোডে অবস্থিত পলাতক হাসিনার চাচার বাড়ি ‘শেখবাড়ি’তে কয়েকশ মানুষ জড়ো হয়। এ সময় আগুন জ্বালিয়ে স্লোগানে মুখরিত করে তোলে এলাকা। ভারতে পালিয়ে থাকা হাসিনাসহ সব অপরাধীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান তারা ।

এর আগে রায় ঘোষণাকে কেন্দ্র করে বেলা ১১টার পর থেকে শিববাড়ী মোড়ে জমায়েত ঘটতে থাকে। সেখানে হাসিনার ছবিতে থুথু ও জুতা নিক্ষেপ করা হয়।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহম্মদ হামিম রাহাত বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার সর্বোচ্চ রায় কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো নাÑইনশাআল্লাহ।

অন্যদিকে রায় উপলক্ষে খুলনা মহানগরীতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসানো হয়। র‌্যাবের টহল দল বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

সোনাডাঙ্গা থানার ওসি মো. কবির হোসেন বলেন, শিববাড়ী মোড়সহ গুরুত্বপূর্ণ স্থানে আমরা চেকপোস্ট বসিয়েছি। পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পয়েন্টে টহল জোরদার করেছেন।

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ইবি শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠিত

চুয়াডাঙ্গায় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধ নিহত

বিজিবির অভিযান সাত ভারতীয় নাগরিকসহ আটক ১১

বাফার গুদামে বিএনপি নেতার দাপট, সিন্ডিকেটে সারের তীব্র সংকট

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ৭ ভারতীয় নাগরিকসহ আটক ১১ জন

বিদেশি পিস্তল ও গুলিসহ ৩ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

খাদে পড়ল হিন্দু ধর্মাবলম্বীর বিয়ের বাস, উদ্ধার করলেন মসজিদের মুসল্লিরা

মেহেরপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শিক্ষিকা রুনা হত্যার ঘটনায় ইবিতে শনিবার এক দিনের শোক