হোম > সারা দেশ > খুলনা

এবার এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি

খুলনা ব্যুরো

এনসিপি নেতা মোতালেব শিকদার: ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। সোনাডাঙ্গা থানা এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি মোতালেব শিকদারের কানের পাশ দিয়ে ঢুকে বেরিয়ে যায়। তবে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু ফেসবুক পোস্টে বলেন, ‘এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের ওপর কিছুক্ষণ আগে গুলি চালানো হয়েছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।’

প্রাথমিকভাবে জানা গেছে, হামলার কারণ ও সংশ্লিষ্টদের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে। এনসিপির শীর্ষ নেতারা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত তদন্ত ও অভিযুক্তদের শনাক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে অটোরিকশায় থাকা হাদিকে লক্ষ্য করে গুলি চালায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা। ওই ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।

মেসির প্রতিকৃতি এঁকে আলোড়ন তুলেছেন শিল্পী শরীফুল

আশাশুনিতে নদীতে মাছ ধরার সময় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

খুলনায় গণপিটুনিতে চা দোকানি নিহত

বাগেরহাটে দুর্বৃত্তের হামলায় কৃষকদল সভাপতি নিহত

ঝিনাইদহে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সাতক্ষীরায় নদীতে মাছ ধরার সময় নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

খুলনার হাসান হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাতে সতর্ক বিজিবি

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

খুলনায় গণপিটুনিতে চা দোকানির মৃত্যু