হোম > সারা দেশ > খুলনা

সাতক্ষীরায় আম পাড়া শুরু

উপজেলা প্রতিনিধি, শ্যামনগর (সাতক্ষীরা)

সাতক্ষীরায় জেলা প্রশাসনের নির্ধারিত আম ক্যালেন্ডার অনুযায়ী আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চলতি মৌসুমের আম পাড়া। মঙ্গলবার সকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল এ কার্যক্রমের উদ্বোধন করেন।

কৃষি বিভাগ জানিয়েছে, সাতক্ষীরার মাটি, পানি ও আবহাওয়ার অনুকূলতার কারণে দেশের অন্যান্য জেলার তুলনায় এখানে আম তুলনামূলকভাবে আগে পাকে। নির্ধারিত ক্যালেন্ডার অনুযায়ী প্রথম ধাপে গোবিন্দভোগ, গোপালভোগ, গোলাপখাসসহ স্থানীয় জাতের আম সংগ্রহ শুরু হয়েছে।

এবার প্রতিকূল আবহাওয়ার পরও ফলন ভালো হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কৃষি অফিস। কৃষি বিভাগের তথ্য মতে, জেলায় ৫ হাজার ৩৫০টি ছোট-বড় বাগানে ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে। চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার ৩৮০ মেট্রিক টন।

তবে বাজার ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ জানিয়েছেন চাষি ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, জেলায় আম বিক্রির জন্য নির্দিষ্ট বাজার না থাকায় বাধ্য হয়ে সুলতানপুর বড় বাজারে বিক্রি করতে হয়। সেখানে একটি শক্তিশালী সিন্ডিকেট দাম নিয়ন্ত্রণ করে, ফলে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন উৎপাদকরা।

সদরের ফিংড়ী ইউনিয়নের বাগান মালিক আবু সাঈদ বলেন, ফলন ভালো হলেও বাজারে সিন্ডিকেটের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রতি মণ আমের দাম কমপক্ষে ২ হাজার টাকা না পেলে লোকসান গুণতে হবে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল জানান, বাজারে সিন্ডিকেট ভাঙতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত তদারকি চালানো হবে। পাশাপাশি বেশি লাভের আশায় অপরিপক্ক আম বাজারজাত না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান।

জেডএম

নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ১৮

মালঞ্চ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু

বাগেরহাটের উর্বর মাটিতে কৃষি বিপ্লব সম্ভব: শেখ মনজুরুল হক রাহাদ

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে ককটেল উদ্ধার

শরণখোলায় ইউএনওর বাসভবন থেকে বনে অবমুক্ত ‘ঘরগিন্নি’

বিশ্বসেরার তালিকায় নেই খুলনা বিশ্ববিদ্যালয়

রূপসায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

ঝিনাইদহে ইয়াবাসহ স্কুল প্রধান শিক্ষক বিএনপি নেতা আটক

বিশ্বকাপকে ঘিরে মোংলায় ব্রাজিল ভক্তদের উচ্ছ্বাসের মিছিল