হোম > সারা দেশ > খুলনা

জাপান সরকার ও ডব্লিউএফপির সহায়তায় খুলনায় দুর্যোগ ঝুঁকিহ্রাস কর্মপরিকল্পনা

খুলনা ব্যুরো

ছবি: আমার দেশ

খুলনায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ও জাপান সরকারের আর্থিক সহায়তায় এবং সুশীলনের বাস্তবায়নে ডিআরআর (দুর্যোগ ঝুঁকিহ্রাস) কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন খুলনার উপপরিচালক (স্থানীয় সরকার) ও জেলা প্রশাসকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল ও ডব্লিউএফপি সাব-অফিস প্রধান আল মামুন আজাদ ও প্রোগ্রাম অ্যাসোসিয়েট তাসনিম তাবাসসুম, প্রেসক্লাব সভাপতি মোস্তফা সরোয়ার। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল করিম। কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, এলজিইডি ও পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, পাইকগাছা উপজেলার কর্মকর্তা, সোলাদানা ও গড়ইখালী ইউনিয়নের ইউডিএমসি সদস্য, মাঠ পর্যায়ের ঠিকাদার, গণমাধ্যমকর্মী ও সুশীলনের কর্মীরা অংশ নেন।

অভিজ্ঞতা বিনিময় পর্বে প্রধান ও বিশেষ অতিথিরা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন জোরদার করতে বেশকিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। তাঁরা কার্যক্রমে আরও বেশি জনসম্পৃক্ততা সৃষ্টি ও প্রকল্প বাস্তবায়নের সময়সীমা বাড়ানোর ওপর জোর দেন। পাশাপাশি স্থানীয় প্রেক্ষাপট পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা এবং ইউনিয়ন পর্যায়ে ইউডিএমসিগুলোর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ, ডিআরআর কার্যক্রমের মাধ্যমে খুলনার উপকূলীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে সুশীলন। মাঠ পর্যায়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (ইউডিএমসি) এবং কারিগরি সকল সহায়তা প্রদান করেছে উপজেলা টাস্কফোর্স কমিটি।

এএস

কাঁচা পাট রপ্তানি বন্ধে হতাশায় কৃষক

খুলনায় ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে ঝাড়ু মিছিল

খুলনায় স্ত্রীকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা

সাতক্ষীরায় আম পাড়া শুরু

গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে আবারও অ্যাম্বুলেন্সে গুলি

চৌগাছায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাসহ ৫ জন আটক

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলার চেষ্টা, আটক ২

অপহরণের ৩ দিন পর পশুচিকিৎসক উদ্ধার, আটক ৩

পশুচিকিৎসক অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

মোটরসাইকেল চুরি করে পালানোর সময় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত