হোম > সারা দেশ > খুলনা

সীমান্তে ১৫ জন আটক, থানায় হস্তান্তর

উপজেলা প্রতিনিধি, মহেশপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় পৃথকভাবে ১৫ জনকে আটক করেছে বিজিবি। গত ৩৬ ঘণ্টায় বিজিবি মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া ও বাঘাডাংগা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, রোববার সকাল সাড়ে ৬টার দিকে কুমিল্লাপাড়া সীমান্ত পিলার ৬০/৭৪-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের ভেতর থেকে ভারতে প্রবেশের সময় ৯ জনকে আটক করে টহলরত বিজিবি সদস্যরা। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩ জন, নারী ৪ জন ও শিশু ২ জন। তাদের বাড়ি ঝিনাইদহ, মুন্সিগঞ্জ ও মাগুরা জেলায়।

অন্যদিকে, শনিবার রাত সাড়ে ৭টার দিকে বাঘাডাংগা সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে আনুমানিক ১০ গজ বাংলাদেশের ভেতরে থেকে ভারতে প্রবেশের সময় ৬ জনকে আটক করে বিজিবির সদস্যরা। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ২ জন, নারী ২ জন ও শিশু ২ জন। তাদের সবার বাড়ি নড়াইল ও খুলনা জেলায়। তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল