হোম > সারা দেশ > খুলনা

যশোর-২ আসনে ধানের শীষের প্রার্থী মুন্নীকে শোকজ

উপজেলা প্রতিনিধি, চৌগাছা (যশোর)

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানা মুন্নীকে পৃথক দুটি শোকজ করেছেন নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। মঙ্গলবার কমিটির প্রধান গোলাম রসুল স্বাক্ষরিত শোকজে ২৯ জানুয়ারি সশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্তার অভিযোগ যা ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’-এর বিধি ১৫(গ) ও ১৫(ঘ) এবং বিচারিক কমিটির সরেজমিন পরিদর্শনে রঙিন ব্যানার-ফেস্টুন টাঙানোর অভিযোগ যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর ৭(গ)(ঙ) বিধির লঙ্ঘনের শামিল হিসেবে উল্লেখ করা হয়েছে।

চৌগাছা ও ঝিকরগাছা থানার সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ অতিসত্বর জারিপূর্বক ও জারির প্রতিবেদন কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগের বিষয়ে সাবিরা সুলতানা বলেন, ‘রঙিন পোস্টার ও ব্যানারগুলো অনেক আগের। বিএনপি বৃহৎ দল, অনেক কর্মী–সমর্থক। পূর্বে দল ও আমার প্রতি ভালোবাসার জায়গা থেকে নিজ নিজ উদ্যোগে এগুলো টাঙিয়ে ছিল। সেটা আমার জানার বাইরে।

তিনি বলেন, নির্বাচন কমিশন যখন এসব পোস্টার ব্যানার সরানোর নির্দেশনা দিয়েছিল; তখন থেকে আমি প্রতিনিয়ত নেতা কর্মীদের সরানোর নির্দেশ দিচ্ছি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহেতু শোকজ করেছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই জবাব দেব।’

জীবননগরে কোল্ডস্টোরেজের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুষ্টিয়ায় ঘোড়াবোঝাই পিকআপ-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৩

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

ইছামতি নদী থেকে তিন দিনে দুই লাশ উদ্ধার

চৌগাছায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

অভয়নগরে বাঁশবাগান থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় বজ্রপাতে এক স্কুল ছাত্রসহ দুজনের মৃত্যু

চুয়াডাঙ্গার নয়মাইল-ভুলটিয়া সড়ক নির্মাণে অনিয়ম

খুলনায় অব্যাহত লোডশেডিংয়ে নাকাল জনজীবন

ইউপি সদস্যের অবৈধ মজুত, বাড়িতে মিলল হাজার লিটার ডিজেল