হোম > সারা দেশ > খুলনা

চুয়াডাঙ্গায় এক যুবককে হত্যা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা পৌর এলাকায় বেলগাছিতে সোহেল (২৫) নামে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে বেলগাছি গ্রামের খরার মাঠে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।

নিহত সোহেল বেলগাছি গ্রামের বকচরপাড়ার আসাবুল হকের ছেলে। পেশায় তিনি কৃষিকাজ করতেন।

স্থানীয়রা বলেন, ব্যক্তিগত শত্রুতা বা পূর্ব কোনো বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে তদন্তেই প্রকৃত কারণ উদঘাটন হবে বলে মনে করছেন তারা।

নিহতের পিতা আসাবুল হক বলেন, স্থানীয় তাহেরের ছেলে ফারুকের সঙ্গে পেয়ারা বাগানের একটি পেয়ারা গাছের ডাল ভাঙ্গা কিংবা পেয়ারা খাওয়া নিয়ে সোহেলের দ্বন্দ্ব হয়। এরই জের ধরে তাদের মধ্যে মারামারি হয় এবং সোহেলকে হত্যার হুমকি দেয় ফারুক। এরই জের ধরে ফারুক আমার ছেলেকে জবাই করেছে। আমার ছেলে হত্যার বিচার চাই।

চুয়াডাঙ্গা সদর থানা ওসি(তদন্ত) হোসেন আলী জানান, একজন যুবককে জবাই করা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছি।

রামপালে সড়ক দুর্ঘটনায় বর-কনেসহ নিহত বেড়ে ১৪

রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২

রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে, ৫ জন কারাগারে

সুন্দরবনে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক

মস‌জি‌দ ক‌মি‌টি নিয়ে বিএন‌পির দুই পক্ষের সংঘর্ষে ১৬ জন হাসপাতালে

কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন আমীরের শপথ গ্রহণ

সুন্দরবনে অভিযানে অস্ত্র গুলিসহ দয়াল বাহিনীর সদস্য আটক

খুমেক হাসপাতালে নিয়োগ ভাইভায় মব সৃষ্টি, পুনরায় পরীক্ষার দাবি

মেহেরপুরে গাংনীতে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০