হোম > সারা দেশ > ময়মনসিংহ

৬৪ জেলা সাইকেল ভ্রমণ শেষে নিজ উপজেলায় মুন্না

উপজেলা প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

সারা বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে ভ্রমণ সফলভাবে সম্পন্ন করে অবশেষে নিজের জন্মভূমি মোহনগঞ্জে ফিরেছেন রামজীবনপুর গ্রামের কৃতী সন্তান আশরাফুল ইসলাম মুন্না।

‘ভ্রমণ করলে দেশ, মন থাকবে ফ্রেশ’—এই প্রতিপাদ্যকে ধারণ করে গত ২৬ জুন তিনি এই যাত্রা শুরু করেছিলেন। দীর্ঘ ১৪৫ দিনের পথচলায় তিনি ছুঁয়ে এসেছেন দেশের প্রতিটি জেলা। সমতল ভূমি থেকে দুর্গম পাহাড়ি জনপদ—প্রতিটি জেলার প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য ও মানুষের জীবনযাত্রা তিনি দেখেছেন খুব কাছ থেকে।

যাত্রাপথে তার সাইকেলে পতপত করে উড়েছে লাল-সবুজের জাতীয় পতাকা। পথে পথে থেমে তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন।

মোহনগঞ্জে পৌঁছানোর পর তাকে বরণ করতে উপস্থিত হন সর্বস্তরের মানুষ। এ সময় উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ, পৌর জামায়াতের আমির রফিক আহমেদ রাসেল, পৌর সেক্রেটারি মাছুম বিল্লাহ, পৌর অর্থ সম্পাদক নুর মোহাম্মদসহ পৌর জামায়াতে ইসলামীর অসংখ্য নেতাকর্মী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ বিষয়ে ইউএনও আমিনা খাতুন বলেন, মুন্নার ৬৪ জেলায় সাইকেলে ভ্রমণ যুবসমাজ, বিশেষ করে ভ্রমণপ্রেমীদের উৎসাহ জোগাবে। আমি এই তরুণকে ধন্যবাদ জানাই তার এই সাহসিকতার জন্য। ভবিষ্যতে এ রকম কেউ উদ্যোগ নিলে বিভিন্ন জেলায় থাকা ও প্রশাসনিক সহযোগিতা করার চেষ্টা করব।

দীর্ঘ এই যাত্রার অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে আশরাফুল ইসলাম মুন্না বলেন, প্রতিটি জেলায় মানুষের যে ভালোবাসা আর আতিথেয়তা পেয়েছি, তা কোনো দিন ভুলব না। সবার দোয়া আর ভালোবাসায় আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি।

ময়মনসিংহের পাঁচ উপজেলায় রাতভর ভাঙচুর-অগ্নিসংযোগ, ট্রেনেও আগুন

বরকে বিষ মেশানো মিষ্টি! বিয়ে না করেই ফিরে গেলেন বরযাত্রীরা

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

চাঁদা না পেয়ে বিএনপি নেতার নেতৃত্বে হামলার অভিযোগ

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন

নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল-ভালুকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন

এক রাতের আগুনে নিঃস্ব দুই কৃষক পরিবার