হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঝিনাই নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু, নিখোঁজ দুই

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানী আনোয়ার সরকার বাড়ির ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সন্ধ্যায় জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল নদী থেকে তিন শিশুর লাশ উদ্ধার করে।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, শুক্রবার বিকেলে ছয় জন শিশু একসঙ্গে নদীতে গোসল করতে নেমেছিল। তবে তাদের মধ্যে ৭ বছরের শিশু ইয়াসিন তীরে উঠতে পারলেও বাকি পাঁচজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে উদ্ধার কাজ চালাতে ঘটনাস্থলে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ঘটনায় তিন শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, দুই শিশু এখনো নিখোঁজ রয়েছে।

নিহতরা হলেন- সরিষাবাড়ী উপজেলার বাউসি এলাকার নুরুল ইসলামের মেয়ে ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছায়েবা আক্তার (১২), উপজেলার চর ভাটিয়ানী মধ্যপাড়া এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (৮) ও একই এলাকার প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন (৭)।

নিখোঁজ দুই শিশুর পরিচয় এখনো জানা যায়নি। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিরা অভিযান চালিয়ে যাচ্ছেন।

৩ হাজার লিটার পেট্রোল কালোবাজারে বিক্রির সময় ১১ জন আটক

বউ নিতে এসে সংঘর্ষ, ঝগড়া থামাতে গিয়ে নিহত ২

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার

বাড়ির সীমানা নিয়ে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ধসে নিহত ৫ শিশুর দাফন সম্পন্ন

জামালপুরে সেতু দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এখনো নিখোঁজ ২

বাংলাদেশে কোনোভাবেই ফ্যাসিস্ট আচরণের স্থান নেই: ডেপুটি স্পিকার

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে, ৪ শিশুর লাশ উদ্ধার

ময়মনসিংহে আড়াই হাজার মাঠ ও মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

ভালুকায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত ৩০