হোম > সারা দেশ > ময়মনসিংহ

সড়কে নিভল অটোচালকের প্রাণ, বাসে আগুন

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে বাসের ধাক্কায় আবুল কাশেম নামে ৩৫ বছর বয়সী এক অটোচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাশেম জামালপুর পৌরশহরের হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানায়, জামালপুরে যাচ্ছিল রাজিব পরিবহনের একটি বাস। জয়রামপুর এলাকায় পৌঁছালে বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ অটোযাত্রীরা আহত হন। পরে স্থানীয়রা তাদের জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কাশেমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ঘটনার পর ক্ষুব্ধ হয়ে বাসে আগুন দেয় ক্ষুব্ধরা। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে দুপুরে পৌরশহরের পুরাতন ফেরিঘাট এলাকায় সড়ক অবরোধ করেন বাসমালিক-চালক ও শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেন তারা।

জামালপুর সদর থানার ওসি আবু ফয়সল আতিক বলেন, দুর্ঘটনায় মৃত্যু ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় আলাদা মামলা হয়েছে। তবে অভিযোগ পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা