হোম > সারা দেশ > ময়মনসিংহ

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

প্রতিনিধি, বাকৃবি

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। ছবি: আমার দেশ

৩৬ দিনের জুলাই আন্দোলনের মাধ্যমে উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। তিনি বলেছেন, এ দেশের মানুষ দীর্ঘদিন ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে আসছে। ভবিষ্যতেও কোনো আধিপত্যের কাছে মাথা নত করবে না।

শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিবগাতুল্লাহ সিবগা বলেন, ‘আমরা এমন একটি প্রজন্ম, যে প্রজন্ম ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে এই উপমহাদেশের সবচেয়ে বড় স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। আমাদের এই জাতি আবারও প্রমাণ করেছে, আমরা ব্রিটিশদের সঙ্গে ১৯০ বছর লড়াই করেছি, কখনো মাথা নত করিনি। আমরা এখনো কারও কাছে মাথা নত করব না।’

তিনি বলেন, ‘১৬ বছর আমরা নতজানু পররাষ্ট্রনীতি দেখেছি। কিন্তু আমরা চুপ করে বসে থাকিনি। পলাশীর যুদ্ধ, বক্সারের যুদ্ধ, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, তিতুমীরের বাঁশের কেল্লার লড়াই, বালাকোটের যুদ্ধ ও ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহসহ ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এ অঞ্চলের মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে। বাংলাদেশের মানুষ এখনো লড়াই করার মানসিকতা রাখে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু একটি আন্দোলনের মধ্য দিয়ে পরিবর্তন আনা যথেষ্ট নয়। দেশের প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতা ও দক্ষতা দিয়ে কাজ করতে হবে। অন্যায় ও আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পাশাপাশি শিক্ষা, গবেষণা ও কর্মক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে বাকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মঈনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক আবু নাছির মো. ত্বোহা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রশিবিরের সাবেক সদস্য ও নবীন শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উপহার হিসেবে ব্যাগ, জার্সি, বই, পানির বোতল ও কলম বক্স দেওয়া হয়। প্রায় আট শতাধিক শিক্ষার্থী এতে অংশ নেন। তাঁদের ক্যারিয়ার ও একাডেমিক দক্ষতা উন্নয়নে দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। প্রথম আলোচনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ভালো ফলাফল, পরীক্ষার খাতায় উত্তর উপস্থাপন, উচ্চশিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব নিয়ে পরামর্শ দেন। দ্বিতীয় আলোচনায় সংগঠনটির সাবেক সদস্য ও বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ব্যক্তিরা করপোরেট খাতে ক্যারিয়ার গঠনের বিষয়ে আলোচনা করেন।

এমএইচ

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই

ধান মাড়াইকল উল্টে চালক নিহত, আহত ২