হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে পাঁচটি সংসদীয় আসনে ৩১ প্রার্থীর প্রতীক বরাদ্দ

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের ৩১ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জামালপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। এ সময় বিভিন্ন আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় জেলার পাঁচটি সংসদীয় আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের মোট ৩১ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

যারা প্রতীক পেয়েছেন তাদের মধ্যে জামালপুর-১

(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ৪ জন প্রার্থী হলেন- এম রশিদুজ্জামান মিল্লাত (বিএনপি), মুহাম্মদ নাজমুল হক সাঈদী (জামায়াত), মো: আব্দুর রউফ তালুকদার (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এ. কে. এম ফজলুল হক (জাতীয় পার্টি)।

জামালপুর- ২ (ইসলামপুর) আসনে ৪ জন প্রার্থী হলেন- এ.ই সুলতান মাহমুদ বাবু (বিএনপি), মো. ছামিউল হক ফারুকী (জামায়াত), সুলতান মাহমুদ সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), অর্ণব ওয়ারেস খান (স্বতন্ত্র)।

জামালপুর- ৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ৯ জন প্রার্থী হলেন- মো: মোস্তাফিজুর রহমান বাবুল (বিএনপি), মো: মজিবুর রহমান আজাদী (জামায়াত), মীর সামসুল আলম লিপটন (জাতীয় পার্টি), ফিদেল নঈম (গণ-সংহতি আন্দোলন), মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), লিটন মিয়া (গণ-অধিকার পরিষদ), ফারজানা ফরিদ (স্বতন্ত্র), সাদিকুর রহমান সিদ্দিকী শুভ (স্বতন্ত্র), শিবলুল বারী রাজু (স্বতন্ত্র)।

জামালপুর- ৪ (সরিষাবাড়ি) আসনে ৬ জন প্রার্থী হলেন-মো. ফরিদুল কবীর তালুকদার (বিএনপি), মোহাম্মদ আব্দুল আওয়াল (জামায়াত), মো. আলী আকবর (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. মাহবুব জামান জুয়েল (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), মো. ইকবাল হোসেন (গণ-অধিকার পরিষদ), মো. কবির হাসান (নাগরিক ঐক্য)।

জামালপুর- ৫ (সদর) আসনে ৮ জন প্রার্থী হলেন- শাহ মো. ওয়ারেছ আলী মামুন (বিএনপি), মুহাম্মদ আব্দুস সাত্তার (জামায়াত), সৈয়দ ইউনুছ আহাম্মদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), শেখ মো. আক্কাস আলী (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি), আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম (বাংলাদেশ কংগ্রেস), মো. বাবর আলী খান (জাতীয় পার্টি-জেপি), মো.আমির উদ্দিন (জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি), জাকির হোসেন (গণ-অধিকার পরিষদ)। আগামীকাল থেকে প্রচারণায় নামবেন প্রার্থীরা।

শূন্যরেখায় ৬ দিন ধরে খোলা আকাশের নিচে বিএসএফের ঠেলে দেওয়া নারী

গারো পাহাড়ে লাল পিঁপড়ার ডিম বেচে চলে শত পরিবারের জীবিকা

জামালপুরে রেলওয়ে ওভারপাসে বোমা, নিষ্ক্রিয় করল সেনাবাহিনী

জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে যান চলাচল বন্ধ

ময়মনসিংহে এআরএমসিতে বর্ণিল আয়োজনে নবীনবরণ অনুষ্ঠিত

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা