হোম > সারা দেশ > ময়মনসিংহ

মায়ের হাত ধরেও শেষ রক্ষা নয়, অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, নালিতাবাড়ী (শেরপুর)

মায়ের হাত ধরেও খালার বাড়ি যাওয়া হলো না চার বছরের শিশু আরিয়ানের। পথিমধ্যে বেপরোয়া অটোরিকশার চাপায় মারা গেছে ওই শিশু।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গোল্লারপাড় এলাকায় শেরপুর-নালিতাবাড়ী সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান হাসান একই উপজেলার পশ্চিম কাপাশিয়া গ্রামের মেহেদী হাসানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শিশু আরিয়ান তার মা অন্তরা বেগমের সাথে গোল্লারপাড় এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে গোল্লারপাড় বটগাইচ্ছা ব্রিজ এলাকায় পাকা সড়কে অটোরিকশা থেকে মায়ের হাত ধরে নামছিল। আর তখনই অপর দিক থেকে আসা বেপরোয়া গতির একটি অটোরিকশা আরিয়ানকে চাপা দিয়ে চলে যায়। এতে আরিয়ান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফারহানা মুমু তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল

পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্দ্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ

এসএসসি পরীক্ষার্থী অপহরণ, গ্রেপ্তার ৬

জনগণের কল্যাণে সাংবাদিকদের কাজ করতে হবে: এমরান সালেহ প্রিন্স

জামালপুরে বাংলাদেশিদের ধাওয়ায় পালাল ভারতীয়রা

শূন্যরেখায় অসহায় ভারতীয় বৃদ্ধের মানবেতর জীবন