হোম > সারা দেশ > ময়মনসিংহ

নেত্রকোনায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

নেত্রকোনার মদনে ছেলের লাঠির আঘাতে মোস্তফা (৬৫) নামের এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক দশটার দিকে উপজেলার মাঘান ইউনিয়নের ঘাটুয়া গ্রামের পূর্বপাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধ মোস্তফা ওই গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, মোস্তফা মিয়ার ছেলে সাজ্জাদ (২৫) দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো।

শনিবার রাতে প্রতিদিনের মতো মোস্তফা মিয়া নিজ ঘরে খাবার শেষে শুয়ে ছিলেন। হঠাৎ ছেলে সাজ্জাদ ঘরে ঢুকে লাঠি দিয়ে বাবাকে সজোরে আঘাত করে। লাঠির আঘাতেই ঘটনাস্থলে মোস্তফা মারা যান।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, ছেলের হাতে মোস্তফা নামের এক ব্যক্তি খুন হয়েছেন। আমরা জানতে পেরেছি ছেলেটি মানসিক ভারসাম্যহীন। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মেলান্দহে ছাত্রলীগ সভাপতিসহ আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ দেওয়া হবে: লুৎফুজ্জামান বাবর

জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু

ময়মনসিংহে ধর্ষণ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে

বকশীগঞ্জে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট নেত্রকোনায়

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহে ১১ দলের গণসংযোগ

ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু