হোম > সারা দেশ > ময়মনসিংহ

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে হালুয়া ঘাটে দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, হালুয়াঘাট (ময়মনসিংহ)

বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজ বুধবার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খানের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

পৌর বিএনপি'র যুগ্ম আহ্ববায়ক ডা. ইমাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে হালুয়াঘাট থানা রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক আলহাজ্ব আজিজুল আহসান, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব আক্কাস আলী, ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য নুরুল আলম, পৌর বিএনপি'র সদস্য নুরুল ইসলাম, হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ, পৌর বিএনপি'র সদস্য নয়ন দাস, শরিফুজ্জান মাসুদ, মো. কামরুল হাসান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিপুল ঘোষ তারপরে, ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান সায়েম, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ খান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল আমিন।

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান ৩ দালালকে জরিমানা

রেললাইনে জামাতে নামাজ আদায় করে জলাবদ্ধতা নিরসনের দাবি

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

দখল-দূষণে অস্তিত্বের সংকটে শেরপুরের সাহাতি নদী

নদী থেকে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বসতঘরে গাঁজার বস্তা, বারহাট্টায় ইউপি সদস্যসহ আটক ২