হোম > সারা দেশ > ময়মনসিংহ

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

বিজিবি-বিএসএফ কেউই দায়িত্ব নিচ্ছে না

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

তিন দিন ধরে সীমান্তের শুন্যরেখায় সেই নারী। ছবি: আমার দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ টানা তিন দিন ধরে সীমান্তের শুন্য রেখায় অবস্থান করছেন সেই নারী। সমাধান না হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন বাংলাদেশ-ভারত সীমান্তে আটকে থাকা ওই নারী। সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি-বিএসএফ কেউই দায়িত্ব নিতে চাচ্ছেন না ওই নারীর।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬ এর কাছ দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮ টায় ৩০ বছর বয়সি এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে পুশইনে ব্যর্থ হয় বিএসএফ। পরে ওই নারী নো ম্যান্স ল্যান্ডে (শুন্য রেখায়) অবস্থান নেন। এরপর থেকে টানা তিন দিন ধরে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করেই শূন্যরেখায় থাকছেন তিনি।

স্থানীয় এলাকাবাসী পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশইনের চেষ্টা করা হয়। তবে এলাকাবাসীকে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করেন। বিষয়টি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত বিজিবি তৎপর থাকবে।

এমএইচ

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই

ধান মাড়াইকল উল্টে চালক নিহত, আহত ২

দেশকে জনগণের জন্য কল্যাণমুখী করে গড়তে হবে

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪