হোম > সারা দেশ > ময়মনসিংহ

দেশকে জনগণের জন্য কল্যাণমুখী করে গড়তে হবে

প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ

‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ, দেশকে জনগণের জন্য কল্যাণমুখী করে গড়ে তোলার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নিজেদের মধ্যে সব বেদাভেদ ভুলে গিয়ে মিলিমিশে জনগণের তথা এলাকার উন্নয়নে কাজ করতে হবে। আর এটাই হবে আমাদের আজকের এই দিনের অঙ্গীকার। মনে রাখবেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়।

ময়মনসিংহের গৌরীপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথি দূর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্র্রী এম ইকবাল হোসেইন এমপি।

শনিবার বিকেলে ৪টায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠানের উদ্যোগে গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহবায়ক এনায়েত উল্লাহ কালাম।

এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়ার স্থানীয় উপজেলা ও গৌরীপুর পৌর বিএনপিসহ এর অঙ্গসহয়োগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

পরে আলোচনাসভা শেষে বিকেল ৫টায় প্রতিমন্ত্র্রী এম ইকবাল হোসেইন এমপির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি সভাস্থল থেকে শুরু করে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ উপজেলা পরিষদ কার্যলয় চত্বরে এসে শেষ হয়।

এমএইচ

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

মাদারগঞ্জে কৃষক দুশ্চিন্তায়: হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা

জামালপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ৩ যাত্রীর

২০ বছরেও নিয়োগ হয়নি জনবল, পরিত্যক্ত ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র

জাবিপ্রবিতে বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই লোক নিয়োগ

ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকার চাঁদা আদায়

নকলায় ইয়াবাসহ যুবক আটক

কলমাকান্দায় ডেপুটি স্পিকারের উদ্যোগে ২টি বাঁশের সেতু উদ্বোধন

২৪ শিক্ষক পড়ান ৩৪ শিক্ষার্থীকে, পাস করেছেন মাত্র ৪ জন

শেরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত অর্ধশতাধিক