ময়মনসিংহের গফরগাঁওয়ে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাতে নিহত পরিবারের সদস্যদের হাতে খাদ্য ও নগদ অর্থ সহায়তা তুলে দিয়েছেন এমপি আক্তারুজ্জামান বাচ্চু।
শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার আগে গফরগাঁও উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যদের মাঝে এ সহায়তা প্রদান করা হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ-আল-মামুনের সঞ্চালনায় কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নান্নী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, গফরগাঁও থানার ওসি আসম আতিকুর রহমান, পাগলা থানার ওসি আমিনুল ইসলাম, বিএনপির নেতা শেখ মোহাম্মদ ইসহাক, ফজলুল হকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসআর