হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে আওয়ামী লীগের ৪ নেতা কারাগারে

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চার নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জামালপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল হক শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

তারা হলেন—জামালপুর পৌর আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, তাজুল ইসলাম, মোস্তফা মিন্টু এবং ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী ১২লীগের সাধারণ সম্পাদক আবু হামান পিন্টু।

আদালত সূত্রে জানা গেছে, ওই চার নেতার বিরুদ্ধে নাশকতা, অস্ত্র মামলাসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। এছাড়া জুলাই বিপ্লব চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে স্বশস্ত্র হামলার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু বলেন, বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন তারা। শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এমই

নীলফামারীতে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

আমরা বিশ্বাস করি, জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে

চাকরি নয়, সৌরভের চোখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন

অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে পূর্বধলায় নারীসহ গ্রেপ্তার ৮

ভোগান্তিতে সাধারণ মানুষ, মেলে না চিকিৎসাসেবা

কাগজে শেষ প্রকল্প, সড়ক রইল আগের মতোই

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

এইচএসসি পরীক্ষা শুরুর আগেই কলেজছাত্রীর আত্মহত্যা

বকশীগঞ্জে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আটপাড়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সড়ক নির্মাণের অভিযোগ