হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিদেশেও বাড়ছে মোহনগঞ্জ হাওড়ের শুঁটকির চাহিদা

জায়েদ হাসান, মোহনগঞ্জ (নেত্রকোনা)

নেত্রকোনার মোহনগঞ্জ হাওড়াঞ্চলের শুঁটকির চাহিদা দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের বাজারেও বাড়ছে। শুঁটকি উৎপাদন ও রপ্তানির মাধ্যমে অর্থনৈতিক দৈন্য কাটিয়ে স্বাবলম্বী হচ্ছেন হাওড়ের জেলেরা।

জেলা মৎস্য অফিসের তথ্যমতে, নেত্রকোনায় বছরে ৪৬১.৮৭ টন শুঁটকি উৎপাদিত হয়। এর মধ্যে শুধু মোহনগঞ্জ উপজেলা থেকেই আসে ১৩৫.৩ টন, যার বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা। শীত আসতেই হাওড়পাড়ে শুঁটকি উৎপাদন ও বিক্রির ধুম পড়েছে।

মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরীসহ সাত উপজেলার অন্তত ৫০টি গ্রামে গড়ে উঠেছে দুই শতাধিক শুঁটকির আড়ত। এ পেশার সঙ্গে ভাটি এলাকার প্রায় ৫০ হাজার নারী-পুরুষ জড়িত। এখানে পুঁটি ও চ্যাপা ছাড়াও বোয়াল, শোল, টেংরা, চিংড়ি ও গজারসহ নানা প্রজাতির শুঁটকি তৈরি হয়। তবে বিশেষ প্রক্রিয়ায় মাটির হাঁড়িতে সংরক্ষিত চ্যাপা শুঁটকির চাহিদা শীর্ষে।

প্রতি বুধবার মোহনগঞ্জের গুরুহাট্টায় বসে শুঁটকির বিশাল হাট। ঢাকা, ময়মনসিংহ ও সিলেটসহ অন্তত ২০ জেলার পাইকাররা এখান থেকে শুঁটকি কিনে দেশ-বিদেশে সরবরাহ করেন। ব্যবসায়ী মুনজুরুল হক জানান, প্রকারভেদে প্রতি কেজি শুঁটকি ৫০০ থেকে ১,৮০০ টাকায় বিক্রি হয়।

আড়ত ও হাটে কাজ করে সংসার চালাচ্ছেন তাসলিমা ও রহিমার মতো বহু নারী শ্রমিক। তবে ব্যবসায়ী মানিক দাস জানান, আর্থিক সংকট এবং স্থানীয়ভাবে হিমাগার না থাকায় এই খাত কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারছে না।

জেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান বলেন, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত শুঁটকি উৎপাদনে জেলেদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং বাজার তদারকি করা হচ্ছে।

৬৪ জেলা সাইকেল ভ্রমণ শেষে নিজ উপজেলায় মুন্না

ময়মনসিংহের পাঁচ উপজেলায় রাতভর ভাঙচুর-অগ্নিসংযোগ, ট্রেনেও আগুন

বরকে বিষ মেশানো মিষ্টি! বিয়ে না করেই ফিরে গেলেন বরযাত্রীরা

বাকৃবিতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে স্কুলছাত্র নিহত

চাঁদা না পেয়ে বিএনপি নেতার নেতৃত্বে হামলার অভিযোগ

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ১২ জন আটক

বারহাট্টায় বিএনপি কার্যালয়ে আগুন

নেত্রকোনায় ফের রেললাইনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু

ময়মনসিংহের ত্রিশাল-ভালুকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন