হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে বজ্রাঘাতে বাবা-ছেলের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ময়মনসিংহের নান্দাইলে বজ্রাঘাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর (কান্দিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন সৌদি আরব প্রবাসী গোলাম মোস্তফা (৪৫) ও তার ছেলে নাঈম মিয়া (৫)। গোলাম মোস্তফা আবদুল্লাহপুর গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে। চার মাস আগে ছুটিতে দেশে আসেন তিনি।

মোস্তফার স্বজনরা জানান, বাড়ির পাশেই ক্ষেতে ধানের বীজ রোপণ করতে যান মোস্তফা। ছেলে নাঈমও তার সঙ্গে ছিল। এ সময় হালকা বৃষ্টি শুরু হলে তারা একটি গাছের নিচে আশ্রয় নেয়। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোস্তফা মার যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া পথে মৃত্যু হয় নাঈমের।

নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বজ্রাঘাতে বাবা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত গফরগাঁওয়ের মামুনের জানাজা সম্পন্ন

ফসলি জমির টপসয়েল কেটে অবাধে মাটি বিক্রি

ফেসবুকে পোস্ট দেখে পাম্পে দীর্ঘ লাইন, তেল না পেয়ে সড়ক অবরোধ

গফরগাঁওয়ে সরকারি খাল ভরাট করে মাছের খামার

ফুলবাড়ীয়া পৌরসভায় নেই ডাম্পিং স্টেশন, দুর্ভোগে পৌরবাসী

ময়মনসিংহে হামের টিকাদান কেন্দ্রে উপচেপড়া ভিড়, স্বস্তিতে অভিভাবকরা

শেরপুর-৩ উপনির্বাচনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

শেরপুর-৩ আসনে শেষ মুহূর্তের নির্বাচনি প্রচার জমজমাট

ময়মনসিংহে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পূর্বধলায় ৩ সপ্তাহ ধরে পত্রিকা সরবরাহ বন্ধ, বিপাকে পাঠক