চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বাতেন খাঁর মোড় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গ্রাহকদের পাশাপাশি ব্যাংকের কর্মীরাও অংশ নেন। প্রায় এক ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এস আলম ইসলামী ব্যাংক দখল করেছিলো। সরকার পরিবর্তনের পর ইসলামী ব্যাংক যখন আবার ঘুরে দাঁড়াচ্ছে, তখনই একটি গোষ্ঠী ব্যাংকটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বক্তারা ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যহত রাখার আহ্বান জানান।
জেডএম