হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপি নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপি নেতা আমির হোসেন সবুজের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজের মাদক সেবনের ভাইরাল ভিডিও নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে। তিনি শাহজাদপুর পৌরসভার মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।

ভাইরাল হওয়া ১ মিনিট ৫৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে চৌকির ওপর বসে হাতে পাইপ সদৃশ বস্তু নিয়ে ইয়াবা সেবন করছেন। এ সময় তার পাশে থাকা আরেক ব্যক্তি তাকে সহযোগিতা করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে নানা ধরনের মন্তব্য করছেন সাধারণ মানুষ। অনেকে তাকে দল থেকে বহিষ্কার ও আইনি শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হাসান হিরু বলেন, ভিডিওটি আমিও দেখেছি। তবে এটি সত্য কিনা নিশ্চিত নই। যদি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষের কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিডিওটি ছড়িয়ে দিয়ে থাকতে পারে।

অভিযোগ অস্বীকার করে সবুজ দাবি করেন, এটি তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। পৌরসভার নির্বাচনে আমি মেয়র প্রার্থী। প্রতিপক্ষরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভিডিওটি সুপার এডিট করে ছড়ানো হয়েছে।

ভিডিওটির সত্যতা নিয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে উত্তেজনা বিরাজ করছে।

এমই

স্বাস্থ্যসেবার মান দেখতে এসে চিকিৎসাসেবা নিলেন জামায়াতের এমপি মিজান

বড়াইগ্রাম পৌরসভার ৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

গলায় লিচুর বিচি আটকে সাত মাসের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে দুই হেরোইন কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড

রুয়েটে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

পত্নীতলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন

বাগাতিপাড়ার বাতাসে লিচুর মিষ্টি সুবাস, চাষিদের আশা বাম্পার ফলনের

চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না আম পাড়ার সময়সীমা

চীনা চিকিৎসক দল পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে

হেরোইনসহ ২ মাদক কারবারি আটক