হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, বগুড়া

​বগুড়ায় অতিরিক্ত কর্মঘণ্টা চাপিয়ে দেওয়া এবং প্রতিশ্রুত বেতন না দেওয়ার অভিযোগে সড়ক অবরোধ করেছেন শিল্পপ্রতিষ্ঠান রাহুল গ্রুপের শ্রমিকরা। রোববার সকাল থেকে প্রতিষ্ঠানটির সামনের সড়ক অবরোধ করেন তারা।

শ্রমিকরা জানায়, আমাদের কাজ বেশি, মজুরি কম, যেখানে ৮-১০ হাজার টাকা মাসিক বেতন দেওয়ার কথা, সেখানে শ্রমিকদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মাত্র ৫ থেকে ৬ হাজার টাকা। দীর্ঘ ২০-৩০ বছর ধরে কর্মরত বয়োজ্যেষ্ঠ শ্রমিকদের সঙ্গে তুচ্ছতাচ্ছিল্য ও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

​​খাদিজা বেগম বলেন, আমি যখন এই রাহুল গ্রুপে যোগ দেই, তখন দৈনিক বেতন ছিল মাত্র ৩০ টাকা। জীবনের সেরা সময়টা এই কারখানায় দিলাম আর আজ ২০ বছর পর এসে গালিগালাজ শুনতে হচ্ছে। পরিশ্রম অনেক করে নিলেও মাস শেষে বেতন দেয় চাহিদার চেয়ে অনেক কম।

রহিমা বেগম বলেন, আমাদের দুপুরে নামাজ পড়া এবং খাওয়ার জন্য সময় দেওয়া হয় মাত্র ​১০ মিনিট। বাথরুমে যেতে চাইলে টোকেন ধরিয়ে দেওয়া হয়। ২/৩ মিনিট সময় বেশি লাগলে বেতন থেকে টাকা কেটে নেওয়া হয়। এই বাজারে ৫-৬ হাজার টাকায় সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে।

​এ বিষয়ে রাহুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রঞ্জিত মল্লিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে ফ্যাক্টরির দায়িত্বে থাকা ঝন্টু নামের এক ব্যক্তি বলেন, শ্রমিকরা আমাদের লিখিতভাবে তাদের দাবি দাওয়া জানালে আমরা কর্তৃপক্ষের সাথে বসে যেগুলো দাবি মেনে নেওয়ার মতো সেগুলো মেনে নেওয়া হবে।

জেডএম

সিরাজগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

নকল দুধ তৈরি, কারখানা মালিককে কারাদণ্ড ও জরিমানা

ট্রাকচাপায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক

জমি নিয়ে বিরোধের জেরে মসজিদে তালা

ইসলামী আন্দোলনের পথ কখনোই সহজ ছিল না: ড. মীর নুরুল ইসলাম

ধর্ষণ মামলায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

নিয়ামতপুরে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশ সদস্যকে মারধর, কারাগারে বিএনপি নেতা

পরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঈশ্বরদী ইপিজেডের প্রধান ফটকে তালা