হোম > সারা দেশ > রাজশাহী

ভোটের আনন্দে মেহেদী উৎসব

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনি মেহেদী উৎসব হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী ও জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেয়। নির্বাচনকে আরও উৎসবমুখর করতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা।

শিক্ষার্থী আসিয়া আখতার তুলি বলেন, গত কয়েকটি নির্বাচনে আমরা প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ পাইনি। ভোটের দিন এলেও কেন্দ্রে যাওয়ার আগ্রহ বা পরিবেশ কোনোটাই ছিল না। কিন্তু এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। চারদিকে মানুষের মধ্যে ভোটার হওয়ার একটি নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তরুণদের পাশাপাশি বয়স্করাও ভোট নিয়ে আলোচনা করছেন, ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এ কথা মাথায় নিয়ে আজকের এই মেহেদী উৎসবের আয়োজন।

সুমাইয়া রেজা নামে আরেক শিক্ষার্থী বলেন, নতুন দেশে নতুন ভোটের হিসেবে ভোট দিতে পারব—এই ভাবনাটাই খুব ভালো লাগছে। ভোট দেওয়াটা যেন আমাদের জন্য এক ধরনের উৎসবের মতো হয়ে উঠেছে। সে কারণেই আমরা সবাই মিলে হাতে মেহেদি দিচ্ছি। ঈদের দিনের মতো করে হাতে মেহেদি দিয়ে, আনন্দ আর আশা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমাদের কাছে এই ভোট শুধু একটি অধিকার নয়, বরং নতুন দেশের পথে এগিয়ে যাওয়ার একটি স্মরণীয় মুহূর্ত।”

আয়োজক সাব্বির আহমেদ বলেন, মেহেদী উৎসবে হাতে হাতে বিভিন্ন প্রতীক ও স্লোগান দিয়ে মেহেদী দেন শিক্ষার্থীরা। এমন উৎসবে অংশগ্রহণের মাধ্যমে দীর্ঘদিন পর ভোটের আমেজ তৈরি হয়েছে। নির্বাচনের আবহে ঈদের মতো উৎসব তৈরি হয়েছে। তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এই মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে।

ধামইরহাটে মাদক সেবনে জড়িত স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

দিল্লির কথায় বিভক্তি সৃষ্টি না করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন

ভাঙ্গুড়ায় সার বিক্রিতে অনিয়ম, তিন ডিলারকে অর্থদণ্ড

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

সীমান্ত দিয়ে ফেরত আসা দুই নারী আটক, গোমস্তাপুর থানায় হস্তান্তর

ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের চার দিন পর মামলা, আসামি ১৭

স্বামী-স্ত্রীকে মারধর করে বেঁধে ৩টি ট্রান্সফরমার চুরি

দড়ি ও বাঁশ বেয়ে মসজিদে যাওয়া ১২০ বছর বয়সী মুয়াজ্জিন মারা গেছেন

বগুড়ায় ৪৮ ঘণ্টার ব্যবধানে তিনজন খুন

নওগাঁয় ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের দুই পা বিচ্ছিন্ন