হোম > সারা দেশ > রাজশাহী

ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে ঈশ্বরদীতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিরুদ্ধে ষড়যন্ত্র, অস্থিতিশীলতা সৃষ্টি ও অপচেষ্টার প্রতিবাদে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় ঈশ্বরদী স্টেশন রোডে শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এবং লাখো মানুষের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। একটি সফল ইসলামী আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্র কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ব্যাংকের গ্রাহক মো. আজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন গ্রাহক ডা. মুনসুর রহমান, ব্যবসায়ী মঞ্জুর হোসেন মজনু ও মো. বিপুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মো. জামিলুর রহমান সবুজ।

মানববন্ধন থেকে ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা, গ্রাহকদের আস্থা রক্ষা এবং যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক তৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।

জেডএম

ইসলামী ব্যাংকিং নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আদমদীঘিতে মানববন্ধন

ছাগলে শজনেপাতা খাওয়ায় মারামারিতে একজনের মৃত্যু

ঈদযাত্রায় খুলে দেওয়া হলো হাটিকুমরুল ইন্টারচেঞ্জের বগুড়া-রংপুর লেন

যমুনায় নৌকাডুবির দুই দিন পর নারী শ্রমিকের লাশ উদ্ধার

বগুড়ায় সাংবাদিককে হামলার ঘটনায় গ্রেপ্তার ১, পলাতক যুবলীগ নেতা

নওগাঁয় আদালত থেকে নথি চুরি, গ্রেপ্তার ৪

তাড়াশে গরুবোঝাই গাড়ি উল্টে চালকের মৃত্যু

নওগাঁয় জামায়তের নগদ অর্থ পেলো ৯ জুলাই শহীদ পরিবার

আম মৌসুমে রাজশাহী অঞ্চলে ১০ হাজার কোটি টাকার বাণিজ্য

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ দুই জনের মৃত্যু, আহত ২