হোম > সারা দেশ > রাজশাহী

পুলিশের কাছে থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

রাজশাহী ব্যুরো

রাজশাহীর বাগমারায় পুলিশের হাত থেকে এক ব্যক্তিকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রাম শহরের রাহাত্তারপুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ ও র‌্যাব-৭ এর যৌথ দল।

গ্রেপ্তারকৃত দুজন হলেন, নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের খোরশেদ আলম (৪৫) ও ভুটু প্রামাণিক (৪২)। গত ৪ এপ্রিল বাগমারার রনশিবাড়ি গ্রামে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার পর থেকেই তাঁরা আত্মগোপনে ছিলেন।

জানা গেছে, ওই দিন (৪ এপ্রিল) আমিনুল টাকা ছিনিয়ে নিতে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করলে তিনি মারা যান। এ সময় বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া করে ধরে ফেলে এবং মারধর করে আটকে রাখে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আমিনুলকে হেফাজতে নিতে চায়।

এ সময় প্রায় হাজার খানেক লোক পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। তারা আমিনুলকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। এ সময় বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে গিয়ে বাগমারা থানার সাত পুলিশ সদস্যও আহত হন।

বুধবার দুপুরে র‌্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘটনার পরপরই বাগমারা থানা-পুলিশ বাদী হয়ে মামলা করে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম থেকে আনার পর দুই আসামিকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

‘এক পাও সরবো না’- বিএসএফকে বিজিবির কড়া হুঁশিয়ারি

দেয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইন ঠেকাল বিজিবি

পাবনার জন্য ১৮০০ কোটি টাকার মেগা প্রকল্প, ব্যাপক উন্নয়নের আশা স্থানীয়দের

ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশসেরা রাবি

রাজশাহীতে বাড়ছে এইচআইভি সংক্রমণ, অধিকাংশই সমকামী

গুরুদাসপুরের চলনবিলে সাউন্ড সিস্টেমসহ চার নৌকা আটক

ভাড়া বাসায় তরুণীর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, তিন শিক্ষার্থী গ্রেপ্তার