হোম > সারা দেশ > রাজশাহী

শহীদ জিয়ার ঘোষণার মাধ্যমেই স্বাধীনতা যুদ্ধ সংঘঠিত হয়: দুলু

জেলা প্রতিনিধি, নাটোর

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের এমপি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ১৬টি প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে বিশ্বের মানচিত্রে বাংলাদেশে নামে কোন রাষ্ট্র থাকতো না। শহীদ জিয়ার সেদিনের সেই আহ্বানের মাধ্যমে বাংলাদেশের দামাল ছেলেরা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এই ৫০ বছরের ইতিহাসে দেশে যতগুলো ঘটনা সংঘটিত হয়েছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে চলেছে প্রতিবারই জিয়া পরিবার বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম, নাটোর জজকোর্টের পিপি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম।

এএস

নদীতে গোসল করতে নেমে দুইজনের মৃত্যু

শেরপুরে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেল গৃহবধূর

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় সম্পদ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

লালপুরে রেললাইনের পাশ থেকে লাশ উদ্ধার

মাদকের থাবা থেকে বর্তমান প্রজন্মকে বাঁচাতে হবে: এমপি আ. ওয়ারেছ

প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ: প্রতিমন্ত্রী পুতুল

শিবগঞ্জে ঘোড়ার গাড়িতে প্রধান শিক্ষকের রাজকীয় বিদায়

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

নিখোঁজের ২০ ঘণ্টা পর পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার