হোম > সারা দেশ > রাজশাহী

নিখোঁজের এক সপ্তাহ পর সীমান্তে বাংলাদেশির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর চরবাগডাঙ্গা সীমান্তে এক বাংলাদেশির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত মো. শওকত আলী (৩৫) উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়ার মিজানের ছেলে।

শনিবার মধ্যরাতে সদর উপজেলার পদ্মা নদীর চর থেকে লাশ উদ্ধার করা হয়।

‎নিহতের স্বজনরা জানান, গত ৯ মে অন্যান্যদের সঙ্গে গরু আনার জন্য ভারতের দিকে যান শওকত আলী। সহযোগীরা ফিরে এলেও নিখোঁজ ছিলেন তিনি। গত রাতে পরিবারের সদস্যরা গোপনে লাশ দাফনের প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ এসে লাশ জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তবে স্থানীয়দের দাবি গরু নিয়ে ফেরার সময় বিএসএফ হত্যা করে শওকতের লাশ নদীতে ফেলে দিয়েছে।

শিবগঞ্জ থানার ওসি মো. মতিউর রহমান বলেন, লাশ অর্ধগলিত থাকায় মৃত্যুর কারণ শনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় মামলা হবে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

গোদাগাড়ী নৌ পুলিশের ওসি জীবন রায় বলেন, লাশে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। বিশেষ করে পা, হাত ও বুকের জখম গরুতর। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার পর নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়েন অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, লাশের ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাবে না। ঘটনা তদন্তে বিজিবি কাজ করছে।

জেডএম

বাইসাইকেল ছিনতাইয়ের জন্য ফার্মেসি মালিককে হত্যা, ৭ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে সেই সহকারী শিক্ষিকা বরখাস্ত

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় মা-ছেলে নিহত

নওগাঁয় বজ্রপাতে দুজনের মৃত্যু

নওগাঁয় ব্যাপক বৃষ্টিপাতে তলিয়ে গেছে শহরের অধিকাংশ এলাকা

সিংড়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

চাটমোহরে ভ্যানচালককে নৃশংসভাবে হত্যা

চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

সুনামগঞ্জে ১৩ লাখ টাকার ফুসকা জব্দ

ভারতেই ফিরে গেলেন বিএসএফের পুশইনের শিকার ৪ ভারতীয়