হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় এখনও একটিভ হয়নি টিসিবির ৬০ হাজার কার্ড

সবুর শাহ লোটাস, বগুড়া

বিগত ফ্যাসিস্ট আমলে বগুড়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) কার্ড ছিল নাম সর্বস্ব। বর্তমানে টিসিবির কার্ড নিশ্চিত করনের পর পূর্বের ২২ হাজার কার্ডধারীদের কোনো হদিস নাই। ফ্যাসিস্ট আমলে ১ লাখ ৬১ হাজার ১৭২ কার্ডের মধ্যে বর্তমানে একটিভ কার্ড হয়েছে ১ লাখ ২ হাজার ৬০১টি। ফলে আনুমানিক ৬০ হাজার কার্ড এখনও সচল হয়নি।

প্রশাসন ও টিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, বিগতদিনে ভুয়া তথ্য বা গড়মিল তথ্য দিয়ে কার্ড দেওয়া হয়েছিল। বর্তমানে স্মার্টকার্ড ও তথ্য নিশ্চিতকরণে আনুমানিক ৬০ হাজার কার্ডের গ্রাহক উধাও হয়ে গেছে। তারা আরও বলেন, বিভিন্ন অনিয়মের কারণে ২৭ জন ডিলারকে কালো তালিকাভুক্ত করে বাতিল করা হয়েছে।

বর্তমানে যাদের কার্ড একটিভ রয়েছে তাদের মাঝে চলছে টিসিবির ২য় দফা পণ্য বিতরণ। ১০দিন ব্যাপী ঈদের আগ পর্যন্ত শুক্রবারেও এই পণ্য বিতরণ করা হবে। প্রতি ট্রাকে ৪০০ জন করে ১০টি ট্রাকে ৪ হাজার পরিবারকে এই পন্য বিতরণ করা হবে।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম আমার দেশকে বলেন, বিগত দিনের ভুলভ্রান্তিগুলো দূর করতে স্মার্টকার্ডের আওতায় নিশ্চিতকরণের ব্যবস্থা গ্রহণের ফলে কার্ডের সংখ্যা যেমন কমেছে তেমনি ১৩ হাজার ৮৫৯ কার্ড টিসিবি কার্ডের অন্তর্ভুক্ত নিয়মের মধ্যে না পড়া সম্পদশালী হওয়ায় বাতিল করা হয়েছে।

তিনি বর্তমানে স্মার্টকার্ড একটিভ হওয়া প্রসঙ্গে বলেন, অনেকেই নানানভাবে বিভিন্ন জায়গায় তথ্য দিয়ে বিগত সময় টিসিবির সুবিধা ভোগ করেছেন। ফলে সে কার্ডগুলো ডিজিটাল স্মার্ট হওয়ায় সেগুলো আর একটিভ করা সম্ভব হচ্ছেনা। তবে জুন মাস পর্যন্ত সেগুলো তৈরির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, ৩৪৩ জন ডিলারের মধ্যে বর্তমানে ৩২৯ জন ডিলার কার্যক্রম পরিচলনা করছে। অনিয়মের কারণে শিবগঞ্জে ২৭টি ডিলার বাতিল করা হয়েছে। এছাড়াও বিগত সময়ে আওয়ামী লীগের বেশকিছু ডিলারও এখন লাপাত্তা।

চলতি বছর ৫ মার্চ বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজ বগুড়া শহরে টিসিবি কার্যক্রমের উদ্বোধন করেন। সেসময় শুক্রবার ব্যতিত ১৯দিন ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম ২৮ মার্চ পর্যন্ত চলেছিল। পূর্বে ৪৫০ টাকায় মিলত লাইনে দাড়িয়ে থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পন্য। বর্তমানে সেটি ৫১৫ টাকায় দেয়া হচ্ছে। টিসিবির ডিলার রহমান ট্রেডার্স এর মালিক আব্দুর রহমান বলেন বর্তমানে দাম বৃদ্ধি হওয়ার পরেও বগুড়ায় টিসিবির পণ সংগ্রহকারী মানুষের সংখ্যা কমেনি। তবে দাম বাড়ায় তারা কিছুটা ক্ষোভ প্রকাশ করেছে।

এডি/জেডএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন