হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিড়ি জব্দ

রাজশাহী অফিস

রাজশাহী ব্যাটালিয়ন-১ (বিজিবি) কর্তৃক সীমান্তে এক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও পাতার বিড়ি জব্দ করা হয়েছে।

২৬ অক্টোবর (রোববার) রাত সাড়ে ৯টায় চরমাজারদিয়া ও সাহেবনগর বিওপি এলাকায় বিজিবির নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬১/x-১-এস এবং ৪৫/২-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।

এ অভিযানে মালিকবিহীন একটি প্লাস্টিকের বস্তায় ২২ বোতল ভারতীয় মদ এবং ১টি প্লাস্টিকের ব্যাগে ৬০০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। আটককৃত ভারতীয় মদ দামকুড়া থানায় এবং পাতার বিড়ি রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, সীমান্তে অবৈধ পণ্য প্রবেশ রোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন তারা।

পাবনায় মুড়িকাটা পেঁয়াজের দাম কম, লোকসানে চাষি

ত্রাণ তহবিলের শাড়ি ও অর্থ বিতরণ করলেন জামায়াতের এমপি মিজানুর

জমি কেনাবেচার ১৩ কোটি টাকার কমিশন নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১

রাজশাহীতে মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দুই জামায়াত নেতার মধ্যে মারামারি

২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৪৩ লাখ টাকা টোল আদায়

২১ ঘণ্টা পর উত্তরাঞ্চলে ট্রেন চলাচল স্বাভাবিক

নীলসাগর এক্সপ্রেসের বগি উদ্ধার সম্পন্ন, লাইন স্থাপনের কাজ চলছে

ঈশ্বরদীতে অবৈধ মাটি কাটা বন্ধে গভীর রাতে অভিযান

যেভাবে কাটে রাজশাহীর এতিম পথশিশুদের ঈদের দিন

প্রযুক্তির ছোঁয়ায় ছিনতাই মামলার রহস্য উদঘাটন, তানোরে গ্রেপ্তার ২