হোম > সারা দেশ > রাজশাহী

ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর

প্রতীকী ছবি

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করতে এসে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোছা. রেবেকা বেগম, স্বামী মৃত শফিকুল ইসলামের বসতবাড়িতে উপজেলার পুরাতন ঈশ্বরদী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে কাজল হোসেন গিয়ে নিজেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোক পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করেন।

স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে লালপুর থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

পরবর্তীকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।

প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় কাজল হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবা বা কার্ড প্রদান সংক্রান্ত বিষয়ে কেউ প্রতারণার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

২২ মে থেকে নওগাঁয় আম সংগ্রহ শুরু

পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

ঈশ্বরদীতে অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

অপরিপক্ব আম ঠেকাতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ

শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু

সিরাজগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় শ্রমিকদের সড়ক অবরোধ

নকল দুধ তৈরি, কারখানা মালিককে কারাদণ্ড ও জরিমানা

ট্রাকচাপায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

ঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্র আটক