হোম > সারা দেশ > রাজশাহী

ঠিকাদারকে থাপ্পড় দিলেন ছাত্রদল নেতা

উপজেলা প্রতিনিধি, বাগাতিপাড়া (নাটোর)

ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ ঘিরে উত্তেজনায় ঠিকাদারকে ‘থাপ্পড়’ দিয়েছেন এক ছাত্রদল নেতা।

ওই ছাত্রদল নেতার নাম শুভ, তিনি নাটোর জেলা ছাত্রদলের সদস্য। শুক্রবার উপজেলার মাছিমপুর এলাকায় নির্মাণাধীন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাগাতিপাড়া পৌরসভার মাছিমপুর এলাকায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প-২য় পর্যায় (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের কাজ চলছে। প্রায় ৮ কোটি ৭৫ লাখ ৪৮ হাজার ৩১৭ টাকা ব্যয়ের ওই প্রকল্পের কার্যাদেশ পায় চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস ইঞ্জিনিয়ারিং এন্ড কন্ট্রাকশন ওয়ার্কস’। সম্প্রতি প্রকল্পের সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার এবং মাঠ ভরাটে বালির পরিবর্তে মাটি ব্যবহারের অভিযোগ ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ছাত্রদলের সদস্য বিপুল সরদার শুভ এবং বাগাতিপাড়া পৌর যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেনের নেতৃত্বে ৮-১০ জন প্রকল্প এলাকায় যান। এ সময় প্রকল্পের সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেনের সাথে কথা-কাটাকাটি হয়। পরে শুভ ওই ঠিকাদারকে মারধর করেন।

মারধরের বিষয়টি স্বীকার করে শুভ বলেন, ‘স্টেডিয়ামে তিন নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে কথা বলতে গেলে আমাদের ‘ধান্দা করতে এসেছি’ বলা হয়। এতে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে একটি থাপ্পড় দিয়েছি।”

অন্যদিকে সাব-কন্ট্রাক্টর মাহবুব হোসেন বলেন, ‘কাজে কোনো অনিয়ম থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যেতে পারে। কিন্তু এভাবে গায়ে হাত তোলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’

এ বিষয়ে নাটোর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন সাংবাদিকদের বলেন, ‘ছাত্রদলের কোনো কর্মী এসব অনিয়মের তদন্ত করতে পারে না। তারা চাইলে বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে পারে। মারধরের ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এমই

তারেক রহমান সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন: আনু এমপি

শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়

বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিককে মারধরের অভিযোগ

এনজিওর টাকা পরিশোধ না করায় গৃহবধূ গ্রেপ্তার

চাটমোহরে ৪ মহিলা দালালের কারাদণ্ড

ভাঙ্গুড়ায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সাংবাদিককে মারধর

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫ ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা

আমার দেশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিসহ দুই সাংবাদিককে পেটাল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

বিলে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু