হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চাঁদাবাজি মামলায় পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পৌর এলাকার দত্তবাড়ি মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, বাদী নুপুর খাতুনের স্বামী মো. শাহজাহান একজন মনোহারী ব্যবসায়ী। তার ব্যবসায়িক পার্টনার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের নলিছাপাড়া গ্রামের মো. নাজমুল। ২৭ এপ্রিল সন্ধ্যায় তার ব্যবসায়িক পার্টনার নাজমুল ইসলাম ব্যাবসা সংক্রান্ত আলোচনার জন্য বাসায় আসেন। এ সময় শাহজাহান আলী বাড়িতে না থাকায় তার মা সুফিয়া খাতুনের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি।

তখন যুবলীগ নেতা হোসেন ও ছাত্রদল নেতা সোহেলসহ অন্যান্য আসামিরা বাড়িতে ঢুকে নাজমুল-নূপুরকে জড়িয়ে মিথ্যা অপবাদ রটায়। পরিবারের সবাই বদনাম রটাতে নিষেধ করলে তারা হুমকি দিয়ে নাজমুলকে হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে পৌর এলাকার চক কোবদাসপাড়া মহল্লার সুমারের বাড়িতে রেখে মারধর করে আহত করে। পরবর্তীতে আসামিরা নাজমুলের কাছে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করে। বাদীর স্বামী পাঁচদিনের মধ্যে চাঁদার টাকা পরিশোধ করার কথা বলে নাজমুলকে কৌশলে উদ্ধার করে নিয়ে আসে।

এরপর আসামিরা চাঁদার টাকার দাবি করে বিভিন্ন সময় মোবাইল ফোনে হুমকিসহ বাদীর বাড়িঘর ভাংচুরের হুমকি দেয়। গতকাল ২ মে আসামিরা বাদীর বাড়িতে এসে দাবি করা চাঁদার টাকা চাইলে মামলার বাদী উক্ত টাকা দিতে অস্বীকার করলে আসামিরা মারমুখী আচরণ, ভয়ভীতি, মারধর ও প্রাণনাশের হুমকি দেয়।

এ ঘটনায় নুপুর খাতুন ছাত্রদল নেতা সোহেল রানাসহ ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১২ জনকে আসামি করে শনিবার রাতে সদর থানার মামলা করেন। রাতেই পুলিশ ছাত্রদল নেতা সোহেল রানাকে গ্রেপ্তার করে।

সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ছাত্রদল নেতা সোহেল রানাসহ ১১ জনের নাম উল্লেখ করে রাতে এক নারী চাঁদা দাবির মামলা করেছেন।

জেডএম

মন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষার সুযোগ পেল নাটোরের ৮ শিক্ষার্থী

যমুনার বাম তীর রক্ষায় বাঁধ নির্মাণে পাঁচ এমপির উদ্যোগ

গোদাগাড়ীতে আমগাছে ঝুলছিল যুবকের লাশ

গোদাগাড়ীতে শিক্ষকের প্রহারে দাঁত ভেঙে গেল শিক্ষার্থীর

নিয়ামতপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়ায় এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী

তানোর হাসপাতালে মৃত রোগীর কানের রিং চুরির অভিযোগ, মালি আটক

নবাবগঞ্জে নারী মাদক ব্যবসায়ী আটক

বগুড়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত

নেশা ছাড়তে ইউএনওর কাছে আবেদন, পেলেন ৫ মাসের কারাদণ্ড