হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির নির্বাচন স্থগিত

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতির আগামী ১৪ জুন অনুষ্ঠিতব্য নির্বাচন হাইকোর্ট স্থগিত করেছেন। মঙ্গলবার (২০ মে) হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মো. আকরাম হোসাইন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে বলা হয়, নির্বাচনের জন্য গঠিত নির্বাচন পরিচালনা কমিটি অবৈধ ও স্বেচ্ছাচারিতাভাবে গঠন করা হয়েছে। এ কমিটি গঠনের ক্ষেত্রে বিধিবিধান অনুসরণ করা হয়নি। বিভাগীয় শ্রম দপ্তর থেকে নির্বাচন পরিচালনার জন্য যে চিঠি ইস্যু করা হয়েছিল, সেটিও স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে সমিতির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এরশাদুল বারী এরশাদ জানান, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার লক্ষ্যে যে নির্বাচন কমিটি গঠন করা হয়েছিল, সেটি আদালতের আদেশে স্থগিত হয়েছে। এখন থেকে সমিতির কার্যক্রম পূর্বের নিয়মেই চলবে।

নাটোরে মাইক্রোবাসে এসে ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ

মোটরসাইকেলে এসে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা ছুড়ে পালাল দুই দুর্বৃত্ত

পদ্মায় অবৈধ মাটি কাটার সময় পুলিশের অভিযান, জব্দ ভেকু-ট্রাক

রাজশাহীতে আদালত চত্বরে আইনজীবীকে মারধর

পতিত ফ্যাসিবাদের নাশকতার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

সাবেক এমপিসহ ৮৮ জনের নামে মামলা, আ. লীগ, যুব ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

‘রাবিতে শিবির নিয়ে প্রোগ্রাম করা যাবে না’—হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

এবার ভারত থেকে আসছে নতুন মাদক ‘উইন সেরেক্স কফ’

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু