হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে কৃষককে পিটিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে বাঁশের কোরল (নতুন চারা) ভাঙাকে কেন্দ্র করে চাচাতো ভাই ও ভাতিজার পিটুনিতে হযরত আলী (৫৫) নামে এক কৃষকের নিহত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার বেলঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হযরত আলী ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশঝাড়ের কোরল ভাঙা নিয়ে হযরত আলীর সঙ্গে তার চাচাতো ভাই আব্দুর রহিম ও ভাতিজা নাইম ইসলামের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা হযরত আলীকে পিটিয়ে আহত করে।

পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমই

মাত্র ৫ টাকায় লাউ বিক্রি, লোকসানে চাষি

নিখোঁজের ৪ দিন পর পুকুরে মিলল শিশুর লাশ

যমুনার ভাঙন রোধে নদীতীরে বাস্তুহারাদের মানববন্ধন

গোদাগাড়ীতে অস্ত্রের চালান জব্দ, প্রাইভেটকারসহ তরুণী আটক

শেরপুরে মাদক পরিবহনের দায়ে ৬ জনের কারাদণ্ড

রাসিক প্রশাসক ও প্রকৌশলীর ফ্রান্স সফর স্থগিত

মাদক বিক্রির অভিযোগে যুবলীগ নেতার স্ত্রী গ্রেপ্তার

সড়কবাতি দেখতে ফ্রান্স যেতে চান রাসিক প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী

চাঁপাইনবাবগঞ্জে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

ধুনটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১