হোম > সারা দেশ > রাজশাহী

দেশের যেসব এলাকায় টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

আমার দেশ অনলাইন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য রাজশাহীর বেশকিছু এলাকায় আগামীকাল শনিবার (১৬ মে) টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন কাজের জন্য শনিবার রাজশাহীর বনগ্রাম ফিডারের আওতাধীন বেশকিছু এলাকায় শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

এলাকাগুলো হলো- বনগ্রাম ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া এবং মধ্য বুধপাড়া এলাকা।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে।

রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে জনবল সংকট, সেবা কার্যক্রম ব্যাহত

ঈশ্বরদীতে অটোরিকশা ও মোবাইল ছিনতাই

মাদক কারবারে জড়িত থাকায় যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

শহীদ জিয়া মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি, জরুরি সেবা ব্যাহত

প্রকল্প বাস্তবায়নে কাজ করতে হবে: নাটোরের ডিসি

রাজশাহীতে ১১ দলীয় সমাবেশ ঘিরে জামায়াতের ব্যাপক প্রস্তুতি

শেরপুরে খানাখন্দে ভরা সড়ক, বাড়ছে জনদুর্ভোগ

লালপুরে অটোরিকশার ধাক্কায় নিহত ১

লালপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লালপুরে ২২টি চায়না দুয়ারি ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ