হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় চাচাতো ভাইয়ের হাতে ২ সহোদর খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শিবগঞ্জে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাই কুপিয়ে হত্যা করেছে দুই সহোদরকে। এঘটনায় আরো ১ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকাল ৮টার দিকে লক্ষীকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামিল হোসেনের ছেলে ইয়াছিন আলী (৩৫) ও তোফাজ্জল হোসেনের ছেলে সুমন (৩০)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জমির সীমানা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সকালে ওই জমিতে রেজাউল ভবন নির্মাণের কাজ করছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউল, রাহাত, রাব্বি হোসেন দেশীয় অস্ত্র দিয়ে ইয়াছিন ও সুমনকে কুপিয়ে জখম করে।

এসময় ইয়াছিন ঘটনাস্থলেই মারা যায়। সুমনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এঘটনায় আহত রিদয়কে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এমই

লালপুরে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম

চাঁপাইনবাবগঞ্জে সড়ক ভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ

নিয়ামতপুরে একটি সেতুর অভাবে ভোগান্তিতে লাখো মানুষ

কোরবানির পশু ক্রেতাদের পছন্দ গারো পাহাড়ের গরু

চলনবিলের হাটবাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

আদমদীঘিতে দুই বছরেও শেষ হয়নি ১০ কিমি সড়কের সংস্কারকাজ

রাজশাহী থেকে সারা দেশে বাসযোগাযোগ বন্ধ

প্রেমের ফাঁদে ফেলে ধর্ম বদল, অভিযোগ হিন্দু যুবকের বিরুদ্ধে

দুদকের মামলায় গোদাগাড়ীর সাবেক সমবায় কর্মকর্তার জেল

তাড়াশে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু